স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুলাই : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশালগড় বন দপ্তরের কর্মীরা বৃহস্পতিবার দুপুরে একটি অবৈধ স-মিল উদ্ধার করতে সক্ষম হয়। বিশালগড় থানার অন্তর্গত এনসি নগরস্থিত অক্ষয় চৌমুহনী এলাকা থেকে এই অবৈধ স-মিলটি উদ্ধার করা হয়।
বিশালগড় বন দপ্তরের এক আধিকারিক জানান ওনাদের নিকট গোপন সংবাদ আসে বুধবার রাতে অক্ষয় চৌমুহনীতে একটি অবৈধ স-মিল চালানো হয়েছে। সেই মোতাবেক এইদিন ওনারা অভিযান চালান। অভিযান চালিয়ে একটি রাবার বাগান থেকে এই অবৈধ স-মিলটি উদ্ধার করা হয়। তবে এইদিন কাউকে আটক করা যায় নি বলে জানান তিনি।

