বাড়িরাজ্যমথা ও সিপিআইএম ছেড়ে ৪১২ ভোটার আই.পি.এফ.টি -তে সামিল

মথা ও সিপিআইএম ছেড়ে ৪১২ ভোটার আই.পি.এফ.টি -তে সামিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুলাই : শনিবার দুপুরে খোয়াই মহকুমা অন্তর্গত পদ্মবিলের কাঞ্চন প্রভাত দেবী কমিউনিটি হলে আই.পি.এফ.টি দলের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এদিনের আয়োজিত এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।

 তাছাড়া উপস্থিত ছিলেন আইপিএফটি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রশান্ত দেববর্মা, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত দেববর্মা, আইপিএফটি মহিলা সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি যশোদা রানী জমাতিয়া সহ খোয়াই ডিভিশনের নেতৃত্বরা। এদিনের এই সাংগঠনিক সভার শেষে একে যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় সিপিআইএম ও তিপ্রা মথা দলত্যাগ করে ১৩০ পরিবারের ৪১২ জন ভোটার আই.পি.এফ.টি দলের সামিল হয়। নবাগতদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে বরণ করে নেন মন্ত্রী শুক্লাচরণ অতিয়া ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রশান্ত দেববর্মা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য