Friday, February 6, 2026
বাড়িরাজ্যউচ্ছেদকৃত পরিবারগুলোকে অবিলম্বে পুনর্বাসনের দাবিতে তিন ঘন্টার গণ অবস্থান

উচ্ছেদকৃত পরিবারগুলোকে অবিলম্বে পুনর্বাসনের দাবিতে তিন ঘন্টার গণ অবস্থান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুলাই : উদয়পুর মহকুমা রাইয়া বাড়ি স্থিত উচ্ছেদকৃত পরিবারগুলোকে অবিলম্বে পুনর্বাসনের দাবিতে শুক্রবার ত্রিপুরা পিপলস পার্টি, এস ইউ সি আই, সি পি আই এম এল লিবারেশন গণমঞ্চের উদ্যোগে তিন ঘন্টার গন অবস্থান সংগঠিত হয়।

এদিন অরিয়েন্ট চৌমুহনী স্থিত এলাকায় এই ধর্নায় উপস্থিত ছিলেন সি পি আই এম এল লিবারেশন গণমঞ্চের সম্পাদক পার্থ কর্মকার। তিনি তীব্র সমালোচনা করে বলেন, গত ২৫ মে রাইয়া বাড়িতে রাজ্য সরকার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে সাতটি পরিবারকে জবরদস্তি উচ্ছেদ করেছিল। এখন পর্যন্ত তাদের কোন খোঁজ খবর নেয়নি সরকার। অসহায় পরিবারদের ক্ষতিপূরণ দেওয়া এবং ন্যায় বিচারের দাবি সহ পুনর্বাসনের জন্য বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, সিপিআইএম দলের পরিষদীয় দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং বিধায়ক গোপাল রায় সরকারকে চিঠি দিয়েছিলেন।

 কিন্তু এখন পর্যন্ত সরকার তাদের জন্য কোন সহানুভূতি দেখায় নি। এবং তারা কিভাবে সেখানেই দিশেহারা হয়ে দিন কাটাচ্ছে তার খবরটুকু সরকার নিচ্ছে না। শুক্রবার থেকে বিধানসভা অধিবেশন শুরু হয়েছে। সেই বিধানসভা অধিবেশনে যাতে এই বিষয়ে তোলা হয় এবং রাজ্য সরকার যাতে তাদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থার সিদ্ধান্ত গ্রহণ করে তার জন্য তিন ঘন্টার গণ অবস্থানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। দীর্ঘ তিন ঘন্টা চলে ধর্না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য