Wednesday, September 30, 2026
বাড়ি রাজ্য জমিদারের বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠানে অগ্নিকান্ড

জমিদারের বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠানে অগ্নিকান্ড

জমিদারের বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠানে অগ্নিকান্ড

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২২ জুন : বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠানের অনুষ্ঠানের সময় অগ্নিকাণ্ড। ঘটনা বৃহস্পতিবার দুপুরে মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে বালুছড়া এলাকায়।

 ঘটনার বিবরণে জানা যায়, বালুছড়া এলাকার বাসিন্দা জমিদার দেবের বাড়িতে একটি শ্রদ্ধানুষ্ঠান চলছিল। সেই সময় তেলিয়ামুড়া থেকে একটি এলপিজি গ্যাস সিলিন্ডার উনার বাড়িতে আনা হয়েছিল রান্না করার জন্য। রান্নার কাজে ব্যবহার করার সময় আচমকা এই এলপিজি গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। এই ঘটনায় বাড়িতে উপস্থিত লোকজনরা মুহূর্তের মধ্যেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে । পরবর্তীতে বাড়িতে উপস্থিত অন্যান্য লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করে তড়িঘড়ি তেলিয়ামুড়া দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন ছড়িয়ে না পড়ায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha