Wednesday, September 30, 2026
বাড়ি রাজ্য দুই বাইকের সংঘর্ষে আহত ৩

দুই বাইকের সংঘর্ষে আহত ৩

দুই বাইকের সংঘর্ষে আহত ৩

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২২ জুন : তেলিয়ামুড়া অমরপুর সড়কের সাতমাইল এলাকায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিনজন। ঘটনা বৃহস্পতিবার সকালে। আহতরা রাজেশ দেববর্মা, জুবিতা দেববর্মা, ভি কাইপেং।

ঘটনার বিবরণে জানা যায়, ভি কাইপেং খোয়াই থেকে অম্পি যাওয়ার সময় অপর দিক থেকে রাজেশ দেববর্মা এবং জুবিতা দেববর্মা মোটর বাইক করেই তেলিয়ামুড়ার দিকে আসছিল। দুইটি মোটর বাইক তেলিয়ামুড়া অমরপুর সড়কের সাতমাইল এলাকায় আসতে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আহত হয় তিনজন। পরে দমকল কর্মীরা আহত অবস্থায় থাকা তিনজনকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহত তিনজনকে ছেড়ে দেয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha