Wednesday, October 7, 2026
বাড়ি রাজ্য ইদকে সামনে রেখে বিভিন্ন নির্দেশিকা

ইদকে সামনে রেখে বিভিন্ন নির্দেশিকা

ইদকে সামনে রেখে বিভিন্ন নির্দেশিকা

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৯ জুন : ইসলাম ধর্মাবলম্বীদের কুরবানি ইদকে সামনে রেখে ত্রিপুরা ওয়াকফ বোর্ডের কার্যালয়ে সোমবার ত্রিপুরা ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাহ আলম জানান ২৯ জুন ইসলাম ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ উৎসব ঈদুল আজাহা বা বক্রি ঈদ যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হবে। কোরবানি মানে ত্যাগ।

 ভারতের পশু পালন বোর্ড পশুদের কল্যাণে বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশিকা জারি করে থাকে। পশু পরিবহনের ক্ষেত্রে পশুরা যেন কষ্ট না পায় সেই বিষয়ে নির্দেশিকা রয়েছে। গর্ভবতী পশু এবং যে সকল পশুর ৩ মাসের বাচ্চা রয়েছে, সেই সকল পশুকে হত্যা করা যাবে না। শাহ আলম জানান ইসলাম ধর্মে উল্লেখ রয়েছে পশু হত্যা করার সময় ধারালো অস্ত্র ব্যবহার করতে হবে। যাতে করে পশু কষ্ট না পায়। ভারতের পশু পালন বোর্ডের নির্দেশিকা মেনে কোরবানী ইদ পালন করার জন্য তিনি সকল ইসলাম ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha