স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুন : প্রয়াত সমীর দেবের স্মরণে রবিবার ছাত্র যুব ভবনে ডি ওয়াই এফ আই – র সদর বিভাগীয় কমিটির পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক অমল চক্রবর্তী, সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস সহ অন্যান্য নেতৃত্ব।
উপস্থিত সকলে প্রয়াত সমীর দেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। অমল চক্রবর্তী এদিন রক্তদান শিবির পরিদর্শন করে বলেন, রক্তদান শিবিরে সকলকে এগিয়ে আসা দরকার। তিনি আরো বলেন রক্তের সংকট মেটাতে ধারাবাহিকভাবে রক্তদান এগিয়ে আসতে হবে। পাশাপাশি তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন মানুষ সামাজিক কর্মসূচি সঠিকভাবে পালন করতে পারছে না। এবং এর জন্য আঙ্গুল তুলেন শাসক দলের দিকে। এদিন রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

