Friday, August 7, 2026
বাড়ি রাজ্য নর্থ- ইস্টার্ন জোন-থ্রির কার্যকরী কমিটির বৈঠক

নর্থ- ইস্টার্ন জোন-থ্রির কার্যকরী কমিটির বৈঠক

নর্থ- ইস্টার্ন জোন-থ্রির কার্যকরী কমিটির বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুন : কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের ইন্ডিয়া রিজনে ৪ টি জোন রয়েছে। প্রতিটি জোনে আলাদা করে সম্মেলন হয়। এবার নর্থ- ইস্টার্ন জোন-থ্রির কার্যকরী কমিটির বৈঠক হয় ত্রিপুরায়। এতে এই জোনের সমস্ত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের বিধানসভার অধ্যক্ষ-উপাধ্যক্ষ, বিধানসভার সচিব ও আধিকারিকরা অংশ নেয়। সোমবার বিধানসভায় অনুষ্ঠিত হয় এই বৈঠকটি।

৬ জুন ফিরে যাবেন বিভিন্ন রাজ্য থেকে আসা অধ্যক্ষ ও উপাধ্যক্ষরা। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় এবং বিভিন্ন রাজ্যের অধ্যক্ষ ও উপাধ্যক্ষগণ। যোগাযোগ ব্যবস্থা, পরিকাঠামো উন্নয়ন, জাতীয় সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এদিনের বৈঠকে অরুণাচল বিধানসভার অধ্যক্ষ বৈঠকে সভাপতিত্ব করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha