Friday, August 14, 2026
বাড়ি রাজ্য প্রদ্যোতের সাথে রাজ অন্দরে গিয়ে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

প্রদ্যোতের সাথে রাজ অন্দরে গিয়ে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

প্রদ্যোতের সাথে রাজ অন্দরে গিয়ে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ মে : বৃহস্পতিবার রাত ১০ টি নাগাদ তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মনের সাথে রাজ অন্দরে গিয়ে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার। খোঁজ নিলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মনের শারীরিক অবস্থার।

দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে ভুগছেন প্রদ্যোত কিশোর দেববর্মণ। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসার পর রাজ্যে ফিরেছেন তিনি। তারপর তাঁর শারীরিক অবস্থা খোঁজখবর নিতে আচমকাই ছুটে যান মুখ্যমন্ত্রী। কথা বলে বর্তমানে পরিস্থিতির সম্পর্কেও। এছাড়াও জনজাতিদের সার্বিক উন্নয়নের বিষয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী এবং তিপ্রা মথার সুপ্রিমো। দীর্ঘক্ষণ চলে বৈঠক। তিপ্রা মথার সুপ্রিমোর কাছে মু্খ্যমন্ত্রী সরকারকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha