Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য বাড়িতে অভিযান চালিয়ে আটক প্রচুর পরিমাণে নেশা সামগ্রী

বাড়িতে অভিযান চালিয়ে আটক প্রচুর পরিমাণে নেশা সামগ্রী

বাড়িতে অভিযান চালিয়ে আটক প্রচুর পরিমাণে নেশা সামগ্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মে :  গোপন খবরের ভিত্তিতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ এক নেশা কারবারিকে আটক করে রাধাকিশোরপুর থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন গকুলপুর বনকুমারি এলাকার এক বাড়িতে অভিযান চালায়। দীর্ঘ প্রায় দুই ঘন্টা যাবত অভিযান চালিয়ে বসতবাড়ি থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা মূল্যের ড্রাগস জাতীয় নেশা সামগ্রী উদ্ধার করেন।

 সেই সময় বাড়িতে থাকা নেশা কারবারি আফিয়া বেগমকেও গ্রেপ্তার করেন। রাধাকিশোরপুর থানার পুলিশ জানান গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পঞ্চাশ হাজার টাকা মূল্যের নেশা সামগ্রী সহ আফিয়া বেগমকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। এদিকে পুলিশ এন ডি পি এস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে অভিযুক্ত আফিয়া বেগমকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। যদিও পুলিশের দাবি করেন এই নেশা কারবারির সাথে যুক্ত রয়েছে মহিলার স্বামীও।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান