Friday, August 14, 2026
বাড়ি রাজ্য ৫০ হাজার টাকার বাউন সুগার আটক

৫০ হাজার টাকার বাউন সুগার আটক

৫০ হাজার টাকার বাউন সুগার আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মে : পশ্চিম থানার পুলিশ মঙ্গলবার লেইক চৌমুহনী এসটি কর্পোরেশন এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে পুলিশ ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে আটক করে।  তার নাম সমীর আচার্জী।

 তল্লাশিতে তার কাছে থেকে ১২ গ্রামের ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার হয়। উদ্ধার হয় কিছু খালি কৌটা। বাজেয়াপ্ত করা হয় মোবাইল। আটক ব্রাউন সুগারের বাজারমূল্য ৫০ হাজার টাকা। এন ডি পি এস মামলায়  তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ অভিযান সম্পর্কে জানান সদরের দায়িত্বে থাকা এস ডি পি ও আশীষ দাস গুপ্ত। বুধবার ধৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha