স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ মে : সোমবার তথ্যপ্রযুক্তি ভবনে স্মার্ট ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন স্মার্ট ট্রেনিং সেন্টারের উদ্বোধন করে সংবাদ মাধ্যমের কর্মীদের বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছেন।
কিন্তু দেশে ডিজিটাল প্রদেশ তৈরি না হলে দেশ ডিজিটাল হতে পারে না। যেকোনো রাজ্যের আগে ডিজিটাল হতে হবে তারপরে ডিজিটাল ইন্ডিয়া সম্ভব। বিভিন্ন দপ্তরের আইটি দপ্তরে যারা রয়েছে তাদের মধ্যে ৬০ জন অফিসার একসাথে প্রশিক্ষণ নিতে পারবে। পরবর্তী সময়ে এই অফিসাররা রাজ্য স্তরে, জেলাস্তরে এবং মহাকুমাস্তরে প্রশিক্ষণ দিতে পারবে। এমনকি যেকোনো তথ্য ডিজিটাল ভাবে রাখা হলে দীর্ঘমেয়াদি হয়। এক সুন্দর পরিবেশের মধ্যে আজকে থেকে প্রশিক্ষণ শুরু হয়েছে। যা দেখে বোঝা যায় এটা সত্যি স্মার্ট ক্লাস বলে জানাই মুখ্যমন্ত্রী।
আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মুখ্য সচিব জে কে সিনহা সহ অন্যান্য আধিকারিক। সকলে স্মার্ট ট্রেনিং সেন্টারটি পরিদর্শন করেন। সরকারের মূল লক্ষ্য হলো ডিজিটাল ত্রিপুরা গড়ে তুলে রাজ্যবাসীকে বিভিন্ন সুযোগ-সুবিধা দ্রুত পৌঁছে দেওয়া।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান