বাড়িরাজ্য৫ দফা দাবিতে ডেপুটেশন

৫ দফা দাবিতে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মে : উচ্চশিক্ষা দপ্তরের বিভিন্ন স্তরে যোগ্য লাইটব্রেরি কর্মচারীদের এডহক প্রমোশন প্রদান প্রক্রিয়া আগামী ১০ দিনের মধ্যে সম্পন্ন করা, কর্মরত সকল লাইব্রেরি কর্মচারীদের বছরে ৩০ দিন ছুটি প্রদান করা সহ

৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার ভারতীয় মজদুর সংঘ পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে উচ্চ শিক্ষা দপ্তরের সচিবের নিকট ডেপুটেশান প্রদান করা হয়।

বিএমএস পশ্চিম জেলা কমিটির সভাপতি উত্তম সরকার ও ত্রিপুরা সিনিয়র সিটিজেন পেনসনার সংঘের সভাপতির নেতৃত্বে এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে উচ্চ শিক্ষা দপ্তরের সচিবের নিকট এই ডেপুটেশান প্রদান করে। ডেপুটেশান প্রদানকালে প্রতিনিধি দলের পক্ষ থেকে দাবি গুলি পূরনের জন্য ১০ দিন সময় সিমা বেধে দেওয়া হয়। ডেপুটেশান প্রদান শেষে  ত্রিপুরা সিনিয়র সিটিজেন পেনসনার সংঘের সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৫ দফা দাবি গুলি তুলে ধরেন। তিনি আরও জানান ১০ দিনের মধ্যে দাবি গুলি পূরণ না হলে ওনারা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য