Saturday, August 1, 2026
বাড়ি রাজ্য বাংলাদেশ পাচারের সময় আটক ১৭টি গরু

বাংলাদেশ পাচারের সময় আটক ১৭টি গরু

বাংলাদেশ পাচারের সময় আটক ১৭টি গরু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ জুলাই  : বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে বাইখোড়া থানার পুলিশ টি আর ০৩ ১৬০০ নাম্বারের বোলেরো গাড়ি টি আর ০৮ ১৬১২ নাম্বারের বোলেরো গাড়ী থেকে ১৭ টি গরু আটক করতে সক্ষম হয়। গরু পাচার সম্পর্কে জানা যায় গরুগুলি লাউলাং এলাকার স্বপন দত্ত বাংলাদেশে পাচার করার চেষ্টা করেছেন। স্বপন দত্ত প্রতিনিয়ত বাইখোড়া থানা এলাকা পোয়াংবাড়ী এলাকার রাস্তা ব্যাবহার করে গরু বাংলাদেশে পাচার করে বলে জানা যায়। এই কাজের জন্য তপন ত্রিপুরা তপু নামে দুই ব্যক্তিকে ব্যাবহার করা হয়।

 দুই অভিযুক্ত গরুগুলো বাংলাদেশের মিনার মিয়া রামগড়ের বিল্টু মিয়া নামে দুই কসাইয়ের হাতে তুলে দেয় বলে এলাকা সূত্রে খবর। বিষয়ে পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ জানায়, গরুগুলির মালিক কে এখন পর্যন্ত পুলিশ জানতে পারেনি। তবে তদন্ত চলছে। গরুর মালিক চিহ্নিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন হল দুটি গরু পাচারের গাড়ি আটক করতে সক্ষম হলেও কেন পুলিশ পাচারকারীদের আটক করতে পারল না? সুতরাং, গরু পাচারের বিষয়ে যে বাইখোড়া থানার পুলিশ অবগত রয়েছে সেটা নিঃসন্দেহে দাবি করছে এলাকাবাসী। দীর্ঘদিন ধরে থানা পুলিশকে ম্যানেজ করে এভাবে চলছে গরু পাচার। অভিযুক্তের বিরুদ্ধে তথ্য প্রমাণ পুলিশের কাছে থাকলেও পুলিশ মোটা অংকে ম্যানেজ হয়ে যাচ্ছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha