Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য গৃহবধূর খুনের ঘটনার পুনঃবিন্যাস করে দেখায় অভিযুক্ত স্বামী

গৃহবধূর খুনের ঘটনার পুনঃবিন্যাস করে দেখায় অভিযুক্ত স্বামী

গৃহবধূর খুনের ঘটনার পুনঃবিন্যাস করে দেখায় অভিযুক্ত স্বামী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মে : গত ২৮ এপ্রিল আড়ালিয়া মুসলিম পাড়া এলাকায় নিসংস ভাবে হত্যা করা হয় তনুজা বেগম নামে এক নাবালিকা গৃহবধূকে। হত্যার পর গৃহবধূর দ্বিখণ্ডিত মৃতদেহ বস্তা বন্দি করে প্রতাপগড় সুভাষপল্লী এলাকার এক কচু খেতে মাটির নিচে পুঁতে ফেলে দেওয়া হয়। পরবর্তী সময় পুলিশ ঘটনার তদন্তে নেমে মৃতদেহ উদ্ধার করে।

 অভিযুক্ত পাষন্ড স্বামী খাইয়াম মিঞাকে গ্রেপ্তার করে। আদালতে সোপর্দ করা হয় অভিযুক্তকে। মঙ্গলবার গোটা ঘটনার পুনঃবিন্যাস করে দেখায় স্বামী খাইয়াম মিঞা। সদরের দায়িত্ব প্রাপ্ত এস ডি পি ও- আশিস দাশ গুপ্তের উপস্থিতিতে অভিযুক্ত খাইয়াম মিঞাকে নিয়ে যাওয়া হয় আড়ালিয়া মুসলিম পাড়ার বাড়িতে। সেখানে কিভাবে স্ত্রী তনুজাকে হত্যা করেছে কায়ুম তার পুনঃর বিন্যাস করে দেখায়। এরপর নিয়ে যাওয়া হয় প্রতাপগড় ঋষিপল্লী এলাকায়। স্ত্রীর দ্বিখন্ডিত দেহ কোথায় কিভাবে ফেলে অভিযুক্ত স্বামী কায়ুম তারও পুনঃবিন্যাস করে দেখায়। তবে তদন্তের স্বার্থে এদিন পুলিশ এই বিষয়ে কিছু জানাতে চায়নি। এদিকে অভিযুক্ত স্বামী খাইয়াম মিঞার কঠোর শাস্তির দাবিতে সরব হয় এলাকার মহিলারা। ডেপুটেশন প্রদান করা পূর্ব মহিলা থানায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha