Monday, August 17, 2026
বাড়ি রাজ্য নজরে লোকসভা নির্বাচন, একদিনে রাজ্য সফরে এলেন সুফি এম কে চিস্তি

নজরে লোকসভা নির্বাচন, একদিনে রাজ্য সফরে এলেন সুফি এম কে চিস্তি

নজরে লোকসভা নির্বাচন, একদিনে রাজ্য সফরে এলেন সুফি এম কে চিস্তি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মে : একদিনে রাজ্য সফরে এলেন বিজেপির মাইনরিটি মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুফি এম কে চিস্তি। তিনি রাজ্যে এসে সোমবার সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সহ কর্মীদের সাথে বৈঠক করেন। আগামী দিনে কিভাবে সংগঠনকে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের সাথে বৈঠক করে সংখ্যালঘুদের সুযোগ-সুবিধা সম্পর্কে আলোচনা করেন।

 পরে বিজেপির মাইনরিটি মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুফি এম কে চিস্তি সাংবাদিক সম্মেলন করে জানান বর্তমান কেন্দ্রীয় সরকারের সময়ে দেশের সকল অংশের মানুষের উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার প্রয়াসের ফলে রাজ্যেরও সকল অংশের মানুষের উন্নয়ন হছে। রাজ্যের পূর্বতন সরকারের সময়ে সংখ্যা লঘুদের জন্য ৩৫ লক্ষ্য টাকার বাজেট করা হত। বর্তমানে সংখ্যা লঘুদের জন্য ৬০ লক্ষ টাকার অধিক বাজেট হয়। সংখ্যা লঘুদের রোজগারের হারও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় সমগ্র দেশে সংখ্যা লঘূদের উন্নয়ন হচ্ছে।

বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সংখ্যা লঘুরা সুযোগ সুবিধা পাচ্ছে। তিনি এইদিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে সরকারের প্রশংসা করেন।  সাংবাদিক সম্মেলনে বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সাধারন সম্পাদক ডক্টর সুফি এম.কে চিস্তির সাথে উপস্থিত ছিলেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাহ আলম সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha