Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য উদ্ধার ২৫ হাজার টাকা মদ, গ্রেপ্তার ২

উদ্ধার ২৫ হাজার টাকা মদ, গ্রেপ্তার ২

উদ্ধার ২৫ হাজার টাকা মদ, গ্রেপ্তার ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মে :  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ ভাবে মজুত  করা  বিলেতি মদ। সেই সঙ্গে আটক করে দুই মদ বিক্রেতাকে। ঘটনা রবিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন খাসিয়ামঙ্গল এলাকায়। জানা যায় তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে খবর আসে খাসিয়ামঙ্গল এলাকায় একটি দোকানে অবৈধ বিলেতি মদ মজুদ করা হয়েছে।

এই খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ খাসিয়ামঙ্গল এলাকায় অভিযান চালিয়ে ১৪০ বোতল অবৈধ ভাবে মজুত করা বিলিতি মদ উদ্ধার করে। এই ঘটনার সঙ্গে যুক্ত নয়ন কুমার রায়, প্রীতম দেবনাথ নামের দুই মদ বিক্রেতাকে'ও আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। আটকৃত অবৈধ মদগুলির বাজার মূল্য আনুমানিক ২৫ হাজার টাকা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha