Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মে :  শ্লীলতাহানির অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। রাধা কিশোরপুর থানায় মামলা দায়ের করেন মহিলা।অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম দুলাল দাস। জায়গা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে পুলিশের পোশাকের গরম দেখানোর অভিযোগ উঠল এক কনস্টেবলের বিরুদ্ধে। ঘটনা আর কে পুর থানা এলাকায়। জানা গেছে পুলিশ লাইন সদর কার্যালয়ে কর্মরত কনস্টেবল দুলাল দাস।

 পুলিশ লাইন বাজারে একটি দোকানের জমি নিয়ে ঝামেলা হয় সমন্ধি ও বোন জামাইয়ের মধ্যে। তাদের মধ্যে প্রকাশ্যে বাজারে বচসাও হয়। অভিযোগ বাজারের মধ্যে বাই সাইকেল দিয়ে সমন্ধিকে আক্রমণ করার চেষ্টা করে দুলাল দাস। অভিযোগ এর রেশ ধরে পুলিস কনস্টেবল দুলাল দাস আক্রমণ করে সমন্ধির বাড়িতে। রড, দা নিয়ে এসে হুমকি দেয়। জিনিস পত্র ভাঙচুর করার পাশাপাশি সমন্ধির স্ত্রীকে আক্রমণ করে বলে অভিযোগ। আরো অভিযোগ ব্যাপক মারধর করে। মহিলার কাপড়  ছিঁড়ে ফেলে। ঘটনার সুবিচার চেয়ে অভিযুক্ত দুলাল দাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আর কে পুর মহিলা থানায় মামলা দায়ের করেন আক্রান্ত মহিলা। তবে মহিলার উপর শ্লীলতাহানির অভিযোগ কতটা সত্যতা রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। বিশেষ করে মেডিকেল রিপোর্ট উঠে আসতে পারে ঘটনার সততা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha