Thursday, February 5, 2026
বাড়িরাজ্যরক্তাক্ত সিমেন্ট ব্যবসায়ী

রক্তাক্ত সিমেন্ট ব্যবসায়ী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মে :  পাওনা ১০ হাজার টাকা চাইতে গিয়ে রক্তাক্ত এক সিমেন্ট ব্যবসায়ী। ঘটনা সোমবার লেফুঙ্গা থানার অন্তর্গত কালিবাজার এলাকায়। অভিযুক্তরা গৌতম পাল ও তার দুই ছেলে। ঘটনার বিবরণে জানা যায়, কয়েক মাস আগে গৌতম পাল নামে এক ব্যক্তি সিমেন্ট ব্যবসায়ী রাকেশ কুমার দাসের কাছ থেকে দশ হাজার টাকা সিমেন্ট বাকি নেয়। দীর্ঘদিন কেটে গেলেও দশ হাজার টাকা মিটিয়ে দেয়নি গৌতম পাল।

 অবশেষে সোমবার ব্যবসায়ী রাকেশ কুমার দাস সেই ১০ হাজার টাকা গৌতম পালের কাছে চায়। এতেই উত্তেজিত হয়ে পড়ে গৌতম পাল সহ তার দুই ছেলে। তারা সংঘবদ্ধভাবে ব্যবসায়ী রাকেশ কুমার দাসের দোকানে এসে ধারালো ছুরি দিয়ে বেশ কয়েকটি আঘাত করে। এতেই রক্তাক্ত হয় ব্যবসায়ী রাকেশ কুমার দাস। পরে স্থানীয় ব্যবসায়ীরা রক্তাক্ত অবস্থায় রাকেশ কুমার দাসকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রাকেশ কুমার দাস। তিনি জানান এই বিষয় নিয়ে গৌতম পাল ও তার দুই ছেলের বিরুদ্ধে থানাতে মামলা দায়ের করবেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য