Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য গর্ভধারিণী মা ও বোনকে ঘর থেকে বের করে দিল ছেলে ও পুত্রবধূ

গর্ভধারিণী মা ও বোনকে ঘর থেকে বের করে দিল ছেলে ও পুত্রবধূ

গর্ভধারিণী মা ও বোনকে ঘর থেকে বের করে দিল ছেলে ও পুত্রবধূ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ এপ্রিল : নয় মাস গর্ভধারণ করে যে মা সন্তান জন্ম দিয়ে বড় করে তুলে সেই গর্ভধারিণী মাকে ঘর থেকে বের করে দিল ছেলে ও পুত্রবধূ। তালা ঝুলিয়ে দিল ঘরের দরজায় বলে অভিযোগ। সভ্য সমাজ এই ঘটনার সাক্ষী রইল অরুন্ধতীনগর ৬ নম্বর রোড এলাকাবাসী। সেখানকার বাসিন্দা রাসমণি ভট্টাচার্য। বৃদ্ধার স্বামী প্রয়াত। পরিবারে বর্তমানে রয়েছে এক অবিবাহিত মেয়ে, ছেলে সন্দীপন মহালনবিশ ও পুত্রবধূ।

 জানা গেছে পারিবারিক ঝামেলা নিয়ে আদালতে মামলা চলছে। এর আগেও ২০১৩ সালে মহিলার অবিবাহিত মেয়ে অনিন্দিতা ভট্টাচার্যীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পরে আদালতের নির্দেশে ৭-৮ বছর পর বাড়ি ফেরেন। অভিযোগ এরই  মধ্যে সম্প্রতি বৃদ্ধ অসুস্থ রাসমণি দেবীকে ছেলে ও পুত্রবধূ মিলে ঘর থেকে বের করে দেন। মহিলাকে বৈদ্যুতিক পাখা হীন ঘরে থাকার ব্যবস্থা করেন। এতে মহা সমস্যায় পড়েন বৃদ্ধা রাসমণি ভট্টাচার্য। মেয়েকে নিয়ে খুব কষ্টে দিনযাপন করছেন। যদি অভিযোগ অস্বীকার করেছেন রাসমণি দেবীর পুত্রবধূ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুত্রবধূর মুখে শোনা গেল অন্য কথা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha