Friday, October 2, 2026
বাড়ি রাজ্য মুখ্যমন্ত্রী মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে জিবি হাসপাতালে গেলেন বিপ্লব কুমার দেব

মুখ্যমন্ত্রী মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে জিবি হাসপাতালে গেলেন বিপ্লব কুমার দেব

মুখ্যমন্ত্রী মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে জিবি হাসপাতালে গেলেন বিপ্লব কুমার দেব

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ এপ্রিল : শুক্রবার মুখ্যমন্ত্রীর মায়ের শারীরিক অবস্থা খোঁজখবর নিতে জিবি হাসপাতালে যান সাংসদ বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার মা সূর্যবালা সাহার শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসাধীন রয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে অনেকটাই ভাল রয়েছে। জিবি হাসপাতালের মেডিসিন আই সি ইউ-তে তাঁর চিকিৎসা চলছে।

জানা গেছে মঙ্গলবার রাতে পাকস্থলীতে গলযোগ জনিত সমস্যা নিয়ে জিবি হাসপাতালে ভর্তি করানো হয় সূর্যবালা সাহাকে। তাঁর বয়স ৮৪ বছর। সংসদ বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী মার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ খবর নেন। কথা বলেন সূর্যবালা সাহার সঙ্গে কথা বলেন। পরে জানান সহজ সরল ব্যক্তিত্বের অধিকারী সূর্যবালা সাহা। বয়স হলেও তিনি এখনো সচল। শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি ঘটেছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন সাংসদ বিপ্লব কুমার দেব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha