Saturday, July 25, 2026
বাড়ি রাজ্য চিনি বুঝাই গাড়ি আটক

চিনি বুঝাই গাড়ি আটক

চিনি বুঝাই গাড়ি আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ এপ্রিল : বাংলাদেশে পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়ার সময়  বিশালগড় থানার পুলিশের হাতে আটক হয় চিনি বুঝাই গাড়ি। আগরতলা থেকে বক্সনগর হয়ে যাওয়ার পথে বিশালগড় থানাধীন মুড়াবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় আটক হয় গাড়িটি।

TR 07 C 1922 নম্বরের গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল ১৯ বস্তা চিনি। জানা গেছে বিশালগড় নিচের বাজারের ব্যবসায়ী কেশব বণিকের ছেলে নবজিৎ বণিক এই চিনি রাজধানীর মহারাজগঞ্জ বাজার থেকে পাচার করার চেষ্টা করেছিল। পুলিশ আটককৃত চিনিগুলো সরকারি বরাদ্দের কিনা তা খতিয়ে দেখছে বলে জানায়। কিন্তু পুলিশ কাউকেই আটক করেনি। পুলিশের বক্তব্য সন্দেহজনকভাবে গাড়িতে আটক করা হয়েছে। তারপর গাড়িতে থাকা চিনির কোন নথি দেখাতে পারেনি চালক।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান