Thursday, October 1, 2026
বাড়ি রাজ্য রাজ্যে পাচারের সময় আটক গাঁজা

রাজ্যে পাচারের সময় আটক গাঁজা

রাজ্যে পাচারের সময় আটক গাঁজা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ এপ্রিল।আসাম থেকে আসা গাড়িতে তল্লাশি চালিয়ে ১৪২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করলো পুলিশ। আটক করা হয় গাড়ির চালককে। ঘটনা বৃহস্পতিবার সকালে খোয়াই - আগরতলা সড়কের বাইজালবাড়ীতে। ঘটনার বিবরণে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন সকাল আনুমানিক আটটা নাগাদ বাইজালবাড়ী ফাঁড়ির পুলিশ নাকা চেকিং করার সময় AS--01FC 7405 নম্বরের গাড়িতে তল্লাশি চালিয়ে শুকনো গাজা গুলি আটক করে। মোট ১৪২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। গাড়ির চালক আখিরুল ইসলামকে আটক করেছে বলে জানায় পুলিশ। তার বাড়ী আসামের বঙ্গাইগাঁও জেলায়। গাড়িটিও বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এন ডি পি এস ধারায় মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha