Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য পানীয় জলের দাবিতে পথ অবরোধ

পানীয় জলের দাবিতে পথ অবরোধ

পানীয় জলের দাবিতে পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মার্চ :  কৈলাশহর গৌরনগর ব্লকের অন্তর্গত ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এর বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছে।  যার কারণে সোমবার দুপুরে ঊনকোটি জেলা হাসপাতালের সামনে ধর্মনগর কৈলাশহরের মূল সড়ক অবরোধ করে ভগবান নগর পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। অবরোধকারীদের বক্তব্য চলতি মাসের ১৭ তারিখে পরিশ্রুত পানীয় জলের দাবিতে মহকুমার পানীয় জল ও স্বাস্থ্য বিধান কার্যালয়ের সহকারী ইঞ্জিনিয়ার এর কাছে লিখিত অভিযোগ জমা করেছিলেন স্থানীয়রা।

 সেই অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছিল ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা বিধান দেবনাথ এর বাড়িতে অতিসত্বর পাম্প মেশিন বসিয়ে পানীয় জলের পরিষেবা যেন চালু করা হয়। কিন্তু দশ দিন অতিক্রান্ত হয়ে গেলেও পাম্প মেশিন বসানো হয়নি। যে গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হচ্ছে তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ স্থানীয়দের। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। যতদিন না পর্যন্ত এই পাম্প মেশিনটি বসানো হচ্ছে ততদিন পর্যন্ত গাড়ি দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল সরবরাহ করা হবে। আধিকারিকদের এই প্রতিশ্রুতি পাওয়ার পর এলাকাবাসীরা পথ অবরোধ প্রত্যাহার করে নেয়। পথ অবরোধের ফলে রাস্তার দু'ধারে দীর্ঘক্ষণ আটকে থাকে যান চলাচল।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha