বাড়িরাজ্যচোর সন্দেহে আটক ব্যক্তিকে মাথা ন্যাড়া করে দিল এলাকাবাসী

চোর সন্দেহে আটক ব্যক্তিকে মাথা ন্যাড়া করে দিল এলাকাবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মার্চ : চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করে মাথা ন্যাড়া করে দিল এলাকাবাসী। ঘটনা রাজধানীর প্যালেস কম্পাউন্ড স্থিত এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এদিন দিন দুপুরে প্রকাশ্যে বাড়িতে প্রবেশ করে অভিযুক্ত ব্যক্তি লোহার পায় সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।

 সে সময় এলাকাবাসী তাকে আটক করে জিনিসগুলি উদ্ধার করতে সক্ষম হয়। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে মাথা ন্যাড়া করে দেওয়া হয় বলে জানান বাড়ির মালিক আবির ভট্টাচার্যী। আবির ভট্টাচার্যী জানান, পরবর্তী সময়ে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে অভিযুক্ত চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। এদিকে শহরে চুরি ডাকাতি ঘটনা অহরহ বেড়ে যাওয়ায় জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। বাড়িতে কিংবা রাস্তায় পুরনো জিনিস কুড়তে দেখেও চোর সন্দেহের দানা বাঁধছে। নিজ হাতে কখনো কখনো আইন তুলে নিতে দেখা যাচ্ছে সাধারণ জনগণকে।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য