Friday, October 2, 2026
বাড়ি রাজ্য বাস দুর্ঘটনায় গুরুতর আহত বহু যাত্রী

বাস দুর্ঘটনায় গুরুতর আহত বহু যাত্রী

বাস দুর্ঘটনায় গুরুতর আহত বহু যাত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মার্চ : সাব্রুম - আগরতলা জাতীয় সড়কে যাত্রীবাহী বাস খাদে পরে গুরুতর আহত কয়েকজন যাত্রী। ঘটনা সাব্রুম মহকুমা দমদমা এলাকায়। ঘটনায় বিবরণে জানা যায় মঙ্গলবার সকালে আগরতলা থেকে সাব্রুমগামী টি আর ০১ সি ১৩৬০ নম্বরের একটি পাস দমদমা এলাকায় বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

 ঘটনায় গুরুতর আহত হয়েছে চারজন। দমকল কর্মীরা জানান, আহতদের উদ্ধার করে সাব্রুম  হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে গাড়ি চালকের অবস্থা গুরুতর হওয়ায় শান্তি বাজার হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশ গাড়িটি আটক করেছে। দুর্ঘটনায় অল্প বিস্তারে আহত হয়েছে বাইসাইকেল আরোহী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha