Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য উদ্ধার সরকারি কর্মচারীর ঝুলন্ত মৃতদেহ

উদ্ধার সরকারি কর্মচারীর ঝুলন্ত মৃতদেহ

উদ্ধার সরকারি কর্মচারীর ঝুলন্ত মৃতদেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ মার্চ : নিজ বাড়ি থেকে রহস্যজনক মৃতদেহ উদ্ধার সরকারি কর্মচারীর। বৃহস্পতিবার রাতের বেলা ঘর থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে রাতের বেলা মৃত ব্যক্তি রক্তিম সাহা পিতা রতন সাহা ভাত খেয়ে ঘুমাতে যাওয়ার পর ছেলের কক্ষে একটি আওয়াজ শুনতে পায়।

 সাথে সাথে গিয়ে দরজা ধাক্কা দিল ছেলে দরজা খুলে নি। অসহায় পিতার সাথে সাথে এলাকা বাসিকে ডাকাডাকি করে। এলাকাবাসী ছুটে এসে ঘরের দরজা ভেঙে দেখতে পায় রক্তিমের ঝুলন্ত মৃতদেহ। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে সাথে সাথে পূর্ব থানার পুলিশ বিদ্যাসাগর এলাকায় গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠায়। মৃত ব্যক্তির পিতার বক্তব্য রক্তিম অন্য একটি মেয়ের সাথে প্রণয় ঘটিত সম্পর্ক ছিল। এর জেরে মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃত ব্যক্তির বয়স ৩৫ বছর। তিনি জেলা শাসক অফিসে কর্মরত ছিলেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। শুক্রবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। শোকের ছায়া নেমে আসে পরিবারের লোকজনদের মধ্যে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha