Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য ক্যাম্প থেকে শিকল ছিঁড়ে পালালো হাতি

ক্যাম্প থেকে শিকল ছিঁড়ে পালালো হাতি

ক্যাম্প থেকে শিকল ছিঁড়ে পালালো হাতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ফেব্রুয়ারি : ক্যাম্প থেকে উধাও হাতি, ১৫ ঘণ্টা পর শুরু হয় দৌড়ঝাঁপ! ঘটনা তেলিয়ামুড়া মহকুমার অধীন ত্রিপুরা রাজ্য বনদপ্তরের আওতাধীন মুঙ্গিয়াকমী হাতি ক্যাম্পে। ঘটনার বিবরণে জানা যায়, ত্রিপুরা রাজ্য বনদপ্তরের আওতাধীন তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী হাতি ক্যাম্প থেকে চারটি হাতির মধ্যে কিশোর নামের একটি পুরুষ হাতি মাউথের উপর আক্রমণ করে শিকল ছিঁড়ে হাতিটি পালিয়ে আঠারোমুড়া পাহাড়ের বিস্তীর্ণ জঙ্গলে। হাতিটি নিখোঁজ হয়ে যাওয়ার দীর্ঘ ১৫ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও হাতিটির এখনো কোনো খোঁজ মেলেনি।

 এই ঘটনার খবর চাউড় হতেই শুক্রবার হাতি ক্যাম্পে ছুটে আসেন খোয়াই জেলা বন আধিকারিক। এদিকে, বনদপ্তরের কর্মীরা আঠারোমুড়া পাহাড়ের বিস্তীর্ণ জঙ্গল জুড়ে হাতিটির তল্লাশি অভিযান চলছে জোর কদমে। বনদপ্তর সূত্রে জানা যায়, নিখোঁজ হয়ে যাওয়া হাতিটির মাহুতের সঙ্গে হাতিটির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকার কারণেই এই ঘটনাটি ঘটেছে। তাছাড়া, পূর্বেও এই ক্যাম্পের বিরুদ্ধে হাতিদের পর্যাপ্ত খাবারের জোগান না দেওয়ার অভিযোগ ছিল। বর্তমানে সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha