Thursday, October 1, 2026
বাড়ি রাজ্য বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে জোলাইবাড়ীতে সাংগঠনিক আলোচনা সভা বিজেপির

বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে জোলাইবাড়ীতে সাংগঠনিক আলোচনা সভা বিজেপির

বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে জোলাইবাড়ীতে সাংগঠনিক আলোচনা সভা বিজেপির

শান্তিরবাজার, ৪ ফেব্রুয়ারি(হি. স.) : হাতে গুনা আর কয়েকদিন পর অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে আইপিএফটি মনোনিত প্রার্থী শুক্লাচরন নোয়াতিয়াকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে আজ সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করেছে বিজেপি। আজকের এই সাংগঠনিক আলোচনা সভায় প্রাধন বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব।

আলোচনা সভার মাধ্যমে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রকে সিপিআইএমের অপশাসন থেকে মুক্ত করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আইপিএফটি মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার বিশেষ আহব্বান জানান বিপ্লব কুমার দেব।

এদিন জোলাইবাড়ী কমিউনিটি হলে উপস্থিত বিজেপি ও আইপিএফটিকর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা গেছে। আজকের এই সাংগঠনিক আলোচনা সভার মাধ্যমে সকলে প্রতিঞ্জাবদ্ধ হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে আই পি এফ টি মনোনিত প্রার্থী শুক্লাচরন নোয়াতিয়াকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha