বাড়িরাজ্যকর্ম বিরতিতে শামিল সিকিউরিটি গার্ডেরা

কর্ম বিরতিতে শামিল সিকিউরিটি গার্ডেরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জানুয়ারি :  অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতিতে নামলো শান্তির বাজার জেলা হাসাপাতালের সিকিউরিটি গার্ডরা। ঘটনার বিবরনে জানা যায় সোমবার সকালে শান্তির বাজার জেলা হাসপাতালের কর্মরত সিউরিটি গার্ডরা কর্ম বিরতিতে বসে। সিকিউরিটি গার্ডদের অভিযোগ সকলকে সমান পরিমানে বেতন প্রদান করা হচ্ছে না। গত সেপ্টেম্বর মাস পর্যন্ত সকল সিকিউরিটি গার্ডকে সম পরিমানে বেতন প্রদান করা হতো।

 কিন্তু অক্টোবর মাস থেকে সকলকে সম পরিমানে বেতন প্রদান করা হচ্ছে না। এই বিষয়ে এস আই এস কোম্পানির আধিকারিক ও এস আই এস কোম্পানির দক্ষিন জেলার আধিকরিক সুনিল দের্বমার সঙ্গে কথা বলেও কাজের কাজ কিছুই হয়নি।  সিকিউরিটি গার্ডরা জানান চলতি মাসে এখনো তাদের বেতন হয়নি। বর্তমান সময়ে জেলা হাসাপাতালে তিন জন সুপারভাইজার ও ২৪ জন সিকিউরিটি গার্ড রয়েছে।   এখন সিকিউরিটি গার্ডদের একটাই দাবি তাদের নায্য বেতন কতটাকা তা জানাতে হবে এবং সকলকে নায্য বেতন প্রদান করতে হবে। যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না ততদিন পর্যন্ত কর্মবিরতি চলবে সিকিউরিটি গার্ডদের।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য