স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ আগস্ট : বিদ্যুৎ বিলের অস্বাভাবিক
বৃদ্ধি এবং স্মার্ট মিটার সংক্রান্ত নানা সমস্যাকে কেন্দ্র করে ক্রমশ বাড়ছে জনরোষ। এই পরিস্থিতিতে গোমতী
জেলা যুব কংগ্রেস বিদ্যুৎ বিল বৃদ্ধির অযৌক্তিক ও অত্যধিক বৃদ্ধির
বিরুদ্ধে সরব হয়েছে। যুব কংগ্রেসের দাবি, একজন সাধারণ গ্রাহকের মাসিক বিদ্যুৎ বিল, যা গত প্রায়
১০ বছর ধরে ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল, বর্তমানে তা বেড়ে ১৫০০
থেকে ২০০০ টাকায় পৌঁছেছে।
কোনো নতুন বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করেও বিল
এত বৃদ্ধি করা হল, তার স্পষ্ট ব্যাখ্যা রাজ্যবাসীর কাছে তুলে ধরার দাবি জানিয়েছে কংগ্রেস। এছাড়াও স্মার্ট মিটার বসানোর জন্য গ্রাহকদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। যুব কংগ্রেসের মতে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্মার্ট মিটার বসানো একটি ঐচ্ছিক বিষয় হলেও বাস্তবে তা জোরপূর্বক বাধ্যতামূলক
করা হচ্ছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক।
তাই, ৩১ আর.কে.পুর ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে বিদ্যুৎ বিলের মাশুল বৃদ্ধি এবং প্রিপেইড কার্ডের মাধ্যমে রিচার্জ প্রক্রিয়া বাতিল করার দাবি জানানো হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান