স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জানুয়ারি : বৌদ্ধ মন্দিরে ভাত রান্না নিয়ে দুই ব্যক্তির মধ্যে বচসা। শেষ পর্যন্ত দায়ের কূপে গুরুতর আহত একজন। ঘটনাকরবুক মহকুমার আইলমারা এলাকার বৌদ্ধ মন্দিরে। জানা যায়, ভাত রান্না করাকে কেন্দ্র করে এক ব্যক্তির দায়ের আঘাতে গুরুতর আহত আহত অপর এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম থৈঙ্গ মগ, বয়স ৬০ বছর।
ঘটনার বিবরণে জানা যায় আইলমারা এলাকার এক বুদ্ধ মন্দিরে থৈঙ্গ মগের সাথে অপর এক ব্যক্তি থাকতো। মন্দিরে ভাত রান্না করাকে কেন্দ্র করে দুই জনের মধ্যে বিবাদ হয়। এখন থৈঙ্গ মগের সাথে থাকা ব্যক্তি ধারালো দা দিয়ে থৈঙ্গ মগের মাথায় ও মুখে কোপ দেয়। ঘটনার খবর পেয়ে থৈঙ্গ মগের পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যায় এবং আহত থৈঙ্গ মগকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় থৈঙ্গ মগকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। এইদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলাছড়ি থানার পুলিশ। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান