স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর : ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। আর একদিন বাদেই খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের উৎসব বড়দিন। ২৫ ডিসেম্বর বড়দিনকে সামনে রেখে রাজধানী মরিয়ম নগর গীর্জায় চলছে চূড়ান্ত প্রস্তুতি। শুক্রবার সকালে মরিয়ম নগর গির্জায় গিয়ে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এই প্রথম রাজ্যের কোন মুখ্যমন্ত্রী গির্জা পরিদর্শন গেছেন। যা দেখে উদ্যোক্তারা অত্যন্ত খুশি। উদ্যোক্তাদের সাথে বসে প্রস্তুতি নিয়ে আলোচনা করে সন্তুষ্ট ব্যক্ত করেন। তবে স্থানীয় এলাকারটি বৃষ্টির দিনে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। বিশেষ করে এলাকার কৃষকরা গির্জার আশপাশের জমিতে ফলানো ফসল নিয়ে সমস্যার শিকার হয়। নৌকা দিয়ে চলাচল করতে হয় এলাকাবাসীকে। তাই এখন কৃষকরা জমি বিক্রি করে ফেলছে। মাটি দিয়ে ভরাট হয়ে যাচ্ছে জমি। যার দরুন গির্জার চারপাশে প্রকৃতির সৌন্দর্যময় রূপটি বিলুপ্তের পথে। প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান গীর্জা কর্তৃপক্ষ। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ্যের প্রথম গীর্জা হলো এটি। গীর্জাটি রাজ্যের ঐতিহ্য রক্ষা করছে। আগামী ২৫ ডিসেম্বর সকলে যাতে গীর্জায় এসে আনন্দ উপভোগ করে তার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন কিছু সমস্যা রয়েছে, সেগুলি এলাকার বিধায়ক তথা বিধানসভায় অধ্যক্ষ রতন চক্রবর্তীকে দেখার জন্য বলা হয়েছে। এদিকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে গীর্জা। গীর্জাকে আলোকিত করে তোলার লক্ষ্যে লাগানো হচ্ছে লাইট। ফাদার লিনেস জানান ২৪ ডিসেম্বর সন্ধ্যায় পবিত্র খ্রিস্ট জাগ অনুষ্ঠিত হবে। পরের দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হবে পবিত্র খ্রিস্ট জাগ। স্ট জাগের পরে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী কেক কাটবেন। বড়দিনকে কেন্দ্র করে বসবে মেলা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান