স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ডিসেম্বর : বহির্রাজ্যের মহিলা যাত্রী সেজে গাঁজা পাচার অব্যাহত রয়েছে ত্রিপুরায়। মোটা অংকের বিনিময়ে ত্রিপুরা পুলিশকে ম্যানেজ করলেও অসম পুলিশের তৎপরতায় গাঁজা ধরপাকড় কান্ড চলছে। শুক্রবার রাতে ত্রিপুরা থেকে গুয়াহাটি গামী একটি নৈশ বাসে অভিযান চালিয়ে যাত্রী সেজে বসে থাকা ছয়জন মহিলার ব্যাগ থেকে ৩৫ প্যাকেটে আটক করতে সক্ষম হয় পুলিশ।
তবে গাঁজার পরিমাণ কম হলেও অভিনব কায়দায় বিহারের মহিলারা গাঁজা পাচার করছে তা বারবারই ষ্পষ্ট হয়ে যাচ্ছে। ধৃত মহিলারা জানায় তারা গাঁজা কাণ্ডে কিছুই জানে না। তাদের পেছনে পাচারকারী মূল নায়ক রয়েছে বলে পুলিশের ধারণা। তারা শুধু অল্প টাকার বিনিময়ে এ কাজ করছেন। ধৃত ছয় মহিলার নাম গুড়িয়া দেবী, সনি দেবী, সীতা দেবী, সুনিতা দেবী, রবিতা দেবী এবং পিংকু দেবী। তাদের প্রত্যেকের বাড়ি বিহারে। পুলিশ ধৃত ছয় মহিলার বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা গ্রহণ করেছে। আটক গাঁজার পরিমাণ তেইশ কেজি নয়শো গ্রাম। অভিযুক্ত মহিলাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আসাম চোরাইবাড়ি ফাঁড়ির পুলিশ।

