Sunday, September 27, 2026
বাড়ি রাজ্য আহতদের জিবি হাসপাতালে দেখতে গেলেন অধ্যক্ষ

আহতদের জিবি হাসপাতালে দেখতে গেলেন অধ্যক্ষ

আহতদের জিবি হাসপাতালে দেখতে গেলেন অধ্যক্ষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ডিসেম্বর :  বুধবার চড়িলাম বাজারে সি পি আই এম এবং বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘর্ষে আহত বহু কর্মী জিবি হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার আহত কর্মীদের দেখতে জিবি হাসপাতালে যান অধ্যক্ষ রতন চক্রবর্তী। আহত কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পরে তিনি জানান যা হচ্ছে তা সঠিক নয়। বিজেপি দল হিংসা ও অশান্তির বিরুদ্ধে।

কিছু মানুষ চাইছে রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করতে। মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দিতে চাইছে তারা। কিছু মানুষ সুনির্দিষ্ট ভাবে এই কাজ করে চলেছে। সাধারন আইন শৃঙ্খলা ভাল রয়েছে। তবে এই আক্রমণ ছিল প্রানঘাতী। অবিলম্বে এগুলি বন্ধ করা উচিৎ। রাজনৈতিক রঙ না দেখে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলেন তিনি। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha