Sunday, September 27, 2026
বাড়ি রাজ্য বার্ষিক পুরুস্কার বিতরণী অনুষ্ঠান

বার্ষিক পুরুস্কার বিতরণী অনুষ্ঠান

বার্ষিক পুরুস্কার বিতরণী অনুষ্ঠান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ডিসেম্বর :  রাজধানীর জয়নগরস্থিত ডঃ বি.আর আম্বেদকর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরুস্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান, সরকার একার পক্ষে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।

 বর্তমানে যারা ছাত্র-ছাত্রী, তারা আগামিদিনের ভবিষ্যৎ। তারাই আগামিদিনে নতুন ভারত নির্মাণে বলিষ্ঠ ভূমিকা নেবে। তাই তাদেরকে সঠিক দিসা দেখানো সকলের দায়িত্ব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা এইদিন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে পুরুস্কার তুলে দেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha