Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য বিজেপি'র বিজয় মিছিল

বিজেপি'র বিজয় মিছিল

বিজেপি'র বিজয় মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ডিসেম্বর : সদ্য সমাপ্ত পুর ও নগর নির্বাচনে ৩৩৪ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৩২৯ টি আসনে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা। আগরতলা পুর নিগমের ৫১ টি আসনে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা। কর্মী-সমর্থকদের সমর্থনকে শুভেচ্ছা জানিয়ে বৃহস্পতিবার দুপুরে প্রদেশ বিজেপি কার্যালয় থেকে একটি মিছিল সংঘটিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

 মিছিলে উপস্থিত প্রদেশ বিজেপি সভাপতি মানিক সাহা জানান, এই মিছিল ত্রিপুরা বাসীকে ধন্যবাদ জানিয়ে করা হচ্ছে। এই জয় নগরবাসীর জয়, কার্যকর্তাদের জয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়, সর্বভারতীয় জনতা পার্টির সভাপতি জে পি নাড্ডার জয়। মানুষ ভারতের জনতা পার্টির উপর আস্থা রেখে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। তাই কাউন্সিলরদের বলা হয়েছে তারা যেন জনগণের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করেন এবং জনগণের কথা শুনেন। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত কর্মী-সমর্থকরা আবির খেলে এবং বাজি পোড়ানো হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha