Monday, September 28, 2026
বাড়ি রাজ্য ভোটে রিগিং করার পরিকল্পনা শুরু করেছে বিজেপি : বামফ্রন্ট

ভোটে রিগিং করার পরিকল্পনা শুরু করেছে বিজেপি : বামফ্রন্ট

ভোটে রিগিং করার পরিকল্পনা শুরু করেছে বিজেপি : বামফ্রন্ট

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ নভেম্বর :  আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামী ৫ জানুয়ারী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এই নির্বাচনের জন্য রাজ্যের সমস্ত রাজনৈতিক দল ও রাজ্যবাসী প্রস্তুতি নিচ্ছেন। অথচ নির্বাচনের দিনক্ষন ঘনিয়ে আসতেই শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা তাদের সন্ত্রাসের মাত্রা বাড়িয়ে দিয়েছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে এবং মানুষ যত বাড়ি থেকে বেড়িয়ে আসবে তত বেশী সন্ত্রাসের মাত্রা বাড়াবে তারা। বুধবার সিপিএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তোলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ন কর। তিনি আরও বলেন শাসক দল আশ্রিত সন্ত্রাসীদের সংখ্যা দারুন ভাবে কমে এসেছে।

 জন ভিত্তি প্রতিদিন হ্রাস পাচ্ছে। বিভিন্ন স্থানে দল ছাড়ার হিড়িক পড়েছে। ২০১৮ সালে কোন দলের ভোট ব্যাঙ্ক ব্যবহার করে ক্ষমতায় এসেছিল বিজেপি তা তারা জানে। মিথ্যা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়ে যারা ক্ষমতায় এসেছিলেন তারা এখন আর মানুষ ধরে রাখতে পারছেন না। সমস্ত বিরোধী রাজনৈতিক দল গুলির বিরুদ্ধে আক্রমন বাড়িয়েছে দুষ্কৃতীরা। ভোটার তালিকায় নাম তুলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। ভোটে রিগিং করার পরিকল্পনা শুরু করেছে বিজেপি। নির্বাচন কমিশনের কাছে আবেদন জানান এই ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য। নতুন ভোটারদেরও বাঁধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন নারায়ন কর। অথচ নির্বাচন কমিশন নীরব।

 এখন নির্বাচনের আগে রিপোর্ট কার্ড প্রকাশ করেছে সরকার। এই রিপোর্ট কার্ড মিথ্যা, জ্বালিয়াতিতে পরিপূর্ণ বলে কটাক্ষ করেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ন কর। রিপোর্ট কার্ডের উপর ভিত্তি করে বামফ্রন্ট মানুষের কাছে যাবে এবং বিজেপি দল ও তাঁর সরকারকে নগ্ন করে ছাড়া হবে বলে মন্তব্য করেন তিনি। জুমলা ও প্রতারিত করা হয়েছে বলেও জানান। বিভিন্ন ইউনিট গুলি এই ক্ষেত্রে প্রচারে সামিল হবে। এই মিথ্যায় মানুষ প্রভাবিত হবে না বলে জানান তিনি। ধর্ম নিরপেক্ষ , গনতান্ত্রিক শক্তি গুলির ঐক্য বদ্ধ হওয়ার জন্য মানুষ অপেক্ষা করছে বলে দাবী করেন। রিপোর্ট কার্ডের বিভিন্ন পয়েন্ট তুলে ধরে সমালোচনা করেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ন কর। নির্বাচনের দিনক্ষন ঘনিয়ে আসতেই বাম ঐক্য প্রতিষ্ঠিত করতে যৌথ সাংবাদিক সম্মেলন করা হল। তবে প্রতিবারের ন্যায় এই বারও শরিক দলের অন্যান্যরা রইলেন ব্রাত্য। সিপিএম তার বরাবরের জোর দেখিয়ে সাংবাদিক সম্মেলনে বেশীর ভাগ সময় দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করল বলে অভিমত রাজনৈতিক পর্যবেক্ষক মহলের। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সি পি আই এম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha