Saturday, November 28, 2026
বাড়ি রাজ্য শাসক দলের প্রার্থীর বাগানে দুর্বৃত্তদের তাণ্ডব

শাসক দলের প্রার্থীর বাগানে দুর্বৃত্তদের তাণ্ডব

শাসক দলের প্রার্থীর বাগানে দুর্বৃত্তদের তাণ্ডব

 

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।২৮ নভেম্বর : সাব্রুম নগর পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীর রাবার বাগানে দুষ্কৃতিদের তাণ্ডব। সাব্রুম নগর পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী পশমি দে রায়। ওনার রাবার বাগান রয়েছে সাব্রুম রেল স্টেশন সংলগ্ন বসাকপাড়া এলাকায়। অভিযোগ রাতের অন্ধকারে দুষ্কৃতিরা ওনার রাবার বাগানের রাবার গাছের ব্যাপক ক্ষতি করেছে। এবং বাগানে থাকা রাবারের মেশিনের ঘর থেকে বিপুল পরিমাণ রাবার চুরি করে নিয়ে যায়। শনিবার রাবার বাগানের টেপার বাগানে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করে বাগান মালিককে ঘটনার বিষয়ে জানান।

 সাথে সাথে বাগানের মালিক পুলিসকে খবর দিয়ে বাগানে ছুটে যান। রাবার বাগানের মালিক জানান রাজনৈতিক প্রতিহিংসা মূলক এই ঘটনা করা হয়েছে। ওনার বাগানে থাকা রাবার গাছের ক্ষতি করার পাশাপাশি দুই থেকে তিন লক্ষ টাকার রাবার চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতিরা। বাগানের মালিক প্রশাসনের নিকট দাবি জানান যারা এই ঘটনা সংগঠিত করেছে তাদের চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। তিনি আরও জানান ২০১৮ সালের বিধান সভা নির্বাচন এবং ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের পরেও উনার বাগানে এই ধরনের চুরি সংগঠিত করা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha