Sunday, November 22, 2026
বাড়ি রাজ্য মেলাঘরকে উন্নত পৌরশহর হিসেবে গড়ে তুলতে রোডম্যাপ তৈরির লক্ষ্যে পর্যালোচনা বৈঠক ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের

মেলাঘরকে উন্নত পৌরশহর হিসেবে গড়ে তুলতে রোডম্যাপ তৈরির লক্ষ্যে পর্যালোচনা বৈঠক ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের

মেলাঘরকে উন্নত পৌরশহর হিসেবে গড়ে তুলতে রোডম্যাপ তৈরির লক্ষ্যে পর্যালোচনা বৈঠক ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ নভেম্বর :মেলাঘরকে একটি উন্নত, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরশহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের (টিআরকেএস) উদ্যোগে মেলাঘর পুর পরিষদের সমস্ত কর্মচারীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। তিনি পৌর কর্মচারীদের বিভিন্ন সমস্যা এবং শহরের সামগ্রিক উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে পৌর কর্মচারীদের বিভিন্ন সমস্যা, তাঁদের সুযোগ-সুবিধা ও কল্যাণমূলক বিষয়ের পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁদের স্বার্থে গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে মেলাঘর পুর পরিষদের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, নাগরিক পরিষেবার মানোন্নয়ন এবং পৌর পরিকাঠামো আরও শক্তিশালী করার বিষয়েও মতবিনিময় হয়।

বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কিশোর বর্মন বলেন, রাজ্য সরকারের লক্ষ্য হলো সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মেলাঘরকে একটি উন্নত ও সমৃদ্ধ শহর হিসেবে গড়ে তোলা।

তিনি বলেন, "আমার বিশ্বাস, একটি শহরের প্রকৃত উন্নয়ন শুধু পরিকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। শহরের বাসিন্দাদের কল্যাণে যাঁরা নিরলসভাবে কাজ করেন, সেই দক্ষ, দায়িত্বশীল ও নিষ্ঠাবান কর্মচারীদের প্রচেষ্টার উপরও উন্নয়ন অনেকাংশে নির্ভর করে।"

পৌর কর্মচারীদের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, মেলাঘরের উন্নয়নে প্রত্যেক কর্মচারীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি তাঁদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের কর্তব্য পালনের পাশাপাশি জনপরিষেবার মান উন্নত করতে সহযোগিতার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মেলাঘরকে একটি পরিচ্ছন্ন, আধুনিক, সমৃদ্ধ ও আদর্শ পৌরশহর হিসেবে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।

পৌর কর্মচারীদের সহযোগিতা ও দায়িত্বশীল অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হবে বলে আশাপ্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, মেলাঘর উন্নয়নের পথে আরও এগিয়ে যাক এবং সমৃদ্ধির প্রতীক হয়ে উঠুক।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha