Sunday, November 22, 2026
বাড়ি জাতীয় কোটায় দাঁড়িয়ে থাকা ট্রাকে তীর্থযাত্রীদের গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জনের মৃত্যু

কোটায় দাঁড়িয়ে থাকা ট্রাকে তীর্থযাত্রীদের গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জনের মৃত্যু

কোটায় দাঁড়িয়ে থাকা ট্রাকে তীর্থযাত্রীদের গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জনের মৃত্যু

কোটা (রাজস্থান), ২২ নভেম্বর (হি.স.): রাজস্থানের কোটায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় শিশু-সহ একই পরিবারের ৯ জন সদস্যের মৃত্যু হয়েছে এবং আরও অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার মধ্যরাতে কোটা-উদয়পুর জাতীয় সড়কের শম্ভুপুরার কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে তীর্থযাত্রী বোঝাই একটি গাড়ি সজোরে ধাক্কা মারলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে মোট ১৬ জন যাত্রী ছিলেন। তাঁরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য এবং খাতু শ্যাম মন্দির দর্শন সেরে মহারাষ্ট্রে নিজেদের বাড়ির দিকে ফিরছিলেন।

ঘটনার বিবরণ দিয়ে অতিরিক্ত জেলাশাসক রাজেশ যোশী সংবাদমাধ্যমকে বলেন, "শম্ভুপুরার কাছে মাঝরাতে ১৬ জন যাত্রী নিয়ে একটি গাড়ি দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা মারে। এটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক এক দুর্ঘটনা, যাতে ৯ জন প্রাণ হারিয়েছেন। তাঁরা খাতু শ্যাম দর্শন করে মহারাষ্ট্রে ফিরছিলেন এবং সকলেই একই পরিবারের সদস্য ছিলেন। এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হলো আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং তাঁদের দ্রুত সুস্থ করে তোলা। পাশাপাশি, যাঁরা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাঁদের দেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।"

তীর্থযাত্রীদের ওই দলের সঙ্গে থাকা এক সদস্য দুর্ঘটনার ভয়াবহতার কথা জানিয়ে বলেন, "আমরা খাটু শ্যাম থেকে ধারের দিকে যাচ্ছিলাম। পথে আমাদের দুটি গাড়ি কিছুটা পিছিয়ে পড়েছিল এবং বাকি তিনটি গাড়ি এগিয়ে গিয়েছিল। হঠাৎ দলেরই এক মহিলার কাছ থেকে ফোন পাই যে একটি দুর্ঘটনা ঘটেছে— খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি।"

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha