Saturday, November 14, 2026
বাড়ি রাজ্য সিপিআইএমের ফাঁদে পা না দিতে আহ্বান মুখ্যমন্ত্রী

সিপিআইএমের ফাঁদে পা না দিতে আহ্বান মুখ্যমন্ত্রী

সিপিআইএমের ফাঁদে পা না দিতে আহ্বান মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ নভেম্বর :  আসন্ন নির্বাচন নিয়ে প্রচারে ঝড় তুলেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শনিবার মুখ্যমন্ত্রী পুর নিগমের ৩৪ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী তুষার কান্তি ভট্টাচার্যের হয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী কথা বলেন গণদেবতাদের সাথে। তাদের সুবিধা অসুবিধা গুলির বিষয়ে অবগত হন। এবং সমস্যা গুলির দ্রুত সমাধানের আশ্বাস দেন। একই সাথে বিজেপি প্রার্থী তুষার কান্তি ভট্টাচার্যর হয়ে গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন। পড়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান পুর নিগমের ৩৪ নং ওয়ার্ডে তুষার কান্তি ভট্টাচার্যর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে।

মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তার থেকে একটা বিষয় স্পষ্ট আগরতলা পুর নিগম পুনঃরায় বিজেপির পক্ষে আসতে চলেছে। পুর নিগম এলাকার ৯০ শতাংশ কাজ হয়ে গেছে। আরও ১০ শতাংশ কাজ বাকি রয়েছে। সেই গুলিও আগামিদিনে হয়ে যাবে। এদিকে শুক্রবার ভোট প্রচারে বের হয়ে দিন দুপুরে আক্রান্ত হয়েছিলেন সিপিআইএমের দুই কর্মী। অভিযোগের আঙ্গুল উঠেছিল শাসক দলের দিকে। শনিবার এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে মুখ্যমন্ত্রী পাল্টা একহাত নিলেন রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএমের। মুখ্যমন্ত্রী বলেন, এই গুলির উপর ভিত্তি করে মানুষের কাছে যেতে চাইছে সিপিআইএম। পূর্বের ইতিহাস মনে করাতে চায় না তারা।

কিন্তু ভারতীয় জনতা পার্টি পূর্বের ইতিহাস মনে করে দেবে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মনে রাখতে হবে ইচ্ছে করে পরিস্থিতি উত্ত্যক্ত করতে চাইছে তারা। তাদের ফাঁদে পা দেওয়া যাবে না। মানুষ এইগুলি পছন্দ করে না। তাই সংযত থাকতে হবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের। মুখ্যমন্ত্রী এমনটাই বার্তা দিলেন কার্যকর্তাদের উদ্দেশ্যে। একই সঙ্গে বামফ্রন্টের সেদিনের ঘটনার পর রাস্তা অবরোধের নিন্দা করলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাস্তা আটকে সাধারণ মানুষকে সমস্যায় ফেলা ঠিক নয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha