Saturday, November 14, 2026
বাড়ি রাজ্য ডায়াবেটিস নিয়ে সতর্ক হতে বার্তা স্যন্দন সম্পাদকের

ডায়াবেটিস নিয়ে সতর্ক হতে বার্তা স্যন্দন সম্পাদকের

ডায়াবেটিস নিয়ে সতর্ক হতে বার্তা স্যন্দন সম্পাদকের

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ নভেম্বর :  ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আগরতলা শহরে এক সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এসে শেষ হয়। এদিনের শোভাযাত্রা থেকে ডায়াবেটিস থেকে কিভাবে মুক্ত থাকা যায় সে বিষয়ে সচেতন করা হয়েছে। উপস্থিত ছিলেন স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির সম্পাদক সুবল কুমার দে সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত স্যন্দন পত্রিকার সম্পাদক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের মধ্যে ডায়াবেটিসে প্রথম পাকিস্তান, চীন, তারপর ভারত।

উদ্বেগ প্রকাশ করে বলেন, আগে গ্রামীন এলাকার কৃষক এবং শিশুদের আগে কখনো ডায়াবেটিস হতো না। এখন তারাও ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। একটা সময় আসবে যখন ডায়াবেটিসে ভারতে মহামারীর আকার ধারণ করবে। এর থেকে মুক্তি পেতে নিয়মিত শরীর চর্চা করতে হবে এবং এই রোগ থেকে নিজেকে রক্ষা করতে চিকিৎসকের পরামর্শ নিয়ে সচেতন হয়ে চলাফেরা করতে হবে। বিশেষ করে ফাস্টফুড এবং নেশা সামগ্রী ছাড়তে হবে। তাই এই রোগ প্রতিরোধ করতে সকলকে সচেতন হতে হবে বলে জানান। নাহলে আগামী দিন ভারত ডায়াবেটিসে প্রথম স্থানে চলে আসবে। এমনটাই আশঙ্কা ব্যক্ত করেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha