Saturday, November 14, 2026
বাড়ি রাজ্য শ্বশুরবাড়িতে গিয়ে রক্তাক্ত জামাতা

শ্বশুরবাড়িতে গিয়ে রক্তাক্ত জামাতা

শ্বশুরবাড়িতে গিয়ে রক্তাক্ত জামাতা

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ নভেম্বর : শশুর বাড়িতে দুই সন্তানকে দেখতে গিয়ে রক্তাক্ত হলেন জামাতা। ঘটনা রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায়। আহত জামাতার নাম জিসান মিয়া। বাড়ি বেটারবন এলাকায়। গত এক মাস আগে স্ত্রী ঘর সংসার ছেড়ে দুই সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে আসে।

তারপর শনিবার দুপুরে দুই সন্তানকে দেখতে এসেছিলেন শ্বশুরবাড়িতে জিসান মিয়া। তখন তার স্ত্রী, স্ত্রীর বোন জামাই সহ বক্সনগর থেকে আসা কিছু দুর্বৃত্ত তার উপর হামলা চালায় বলে অভিযোগ জামাতার। পরবর্তী সময়ে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দমকল কর্মীদের খবর দেয়। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত জামাতাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। তিনি জানান তার স্ত্রীর সঙ্গে স্ত্রীর বোনজামাইয়ের পরকিয়ায় লিপ্ত। যার কারণে একমাস আগে সংসার ফেলে চলে এসেছেন বাপের বাড়িতে। আজ তার উপর এমন ঘটনা সংঘটিত করবে সেটা ভাবতেও পারছেন না। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha