স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ নভেম্বর : আসন্ন পুর পরিষদের নির্বাচনকে
সামনে রেখে বিজেপি প্রার্থীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন ভারতীয় জনতা পার্টির
সংগঠনমন্ত্রী তথা রাজ্যের সংসদ বিপ্লব কুমার দেব। বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মনগর, পানিসাগর
ও বাগবাসার বিধায়করা। আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে পুর পরিষদের নির্বাচন।
এই নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করতে ধর্মনগরে অনুষ্ঠিত
হলো ভারতীয় জনতা পার্টির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। বৈঠকে নির্বাচনী প্রস্তুতি,
দলীয় সংগঠনের কার্যক্রম এবং প্রার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব বিরোধী দল সিপিআইএমকে নিশানা করে বলেন,
কংগ্রেস এবং বামফ্রন্টের জোটের কোন গ্যারান্টি নেই। তারা জয়ী হলে কে কোথায় থাকবে
জনগণকে সেই গ্যারান্টিই দিতে পারে না। তাহলে তাদের উপর মানুষ কিভাবে বিশ্বাস রাখবে।
বিভিন্ন নির্বাচনের আগে তারা জোট হয়েছে, পরে আবার জোট ভেঙ্গেও গেছে। শুধুমাত্র ভারতীয়
জনতা পার্টি আছে এবং থাকবে সেটা ভালো করে জানে জনগণ। তাই জনগণের আস্থা ভারতীয় জনতা
পার্টির উপর। আরো বলেন ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেও বিরোধী দল সিপিআইএম
ব্যাপক তৎপরতা দেখিয়েছিল। কিন্তু নির্বাচনের পর তাদের সেই তৎপরতা আর অব্যাহত থাকেনি
বলে তিনি দাবি করেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান