স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১৪ নভেম্বর :নির্বাচনী ময়দানে গোষ্ঠী কোন্দল শাসকদলের। স্বদলীয় কর্মীদের হাতে আক্রান্ত ও প্রাননাশের হুমকির অভিযোগ এক পরিবারের। ঘটনা রানীরবাজার দেবীনগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, পূর্বের কোন বিষয়কে ঘিরে দীপাবলি রাতে স্থানীয় বিজেপি কর্মী মানিক দেবনাথ সহ তার সাঙ্গোপাঙ্গরা নবনীতার শ্বশুরবাড়িতে এসে গাড়ি ভাংচুর শুরু করে। তখন তারা বাধা দিতেই আরো উত্তেজিত হয়ে দুর্বৃত্তরা বাড়ি থেকে বের হয়ে যায়। বিষয়টি রানীবাজার থানায় পুলিশকে জানাতে ছুটে যায় অসহায় নবনীতার পরিবার।
তখন খবর পায় বাড়িতেও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তখন বাড়িতে ছুটে আসতেই তাদের উপর মানিক দেবনাথের নেতৃত্বে দুর্বৃত্তরা হামলা চালায়। ঘটনায় গুরুতর আহত হয় তারা। তারপর তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা বাড়িতে ফিরতে পারছে না দুর্বৃত্তদের ভয়ে। দুর্বৃত্তরা প্রাননাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দোষীদের কঠোর শাস্তি দাবী করলেন। পাশাপাশি বাড়িতে যাওয়ার জন্য নিরাপত্তা চাইলেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান