স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা, ১২ নভেম্বর : আগরতলা পুর নিগমের নির্বাচনের কাজে নিযুক্ত কর্মীদের বৃহস্পতিবার শিশু বিহার স্কুলে প্রশিক্ষণ দেওয়া হয়। অবাক করার বিষয়ে প্রশিক্ষণ শেষ হয়ে যাওয়ার পর ঘণ্টার পর ঘণ্টা ধরে টিফিনের জন্য ঠাই দাঁড়িয়ে থাকতে হল ভোট কর্মীদের। ক্ষুব্ধ ভোট কর্মীরা জানান নির্বাচন কমিশন থেকে প্রশিক্ষণের পর তাদের জন্য টিফিনের ব্যবস্থা রয়েছে বলে জানানো হয়েছে। কিন্তু প্রশিক্ষণ শেষ হয়ে গেছে টিফিনের দেখা নেই।
প্রায় এক ঘণ্টা ধরে তারা বসে রয়েছেন। প্রশিক্ষণের দায়িত্বে থাকা আধিকারিকরাও কোন কিছু জানাচ্ছেন না। আধিকারিকরা একের পর এক অনুমতি নিয়ে আসার জন্য বলে বেরিয়ে যাচ্ছেন। কিন্তু তাদেরকে টিফিন দেওয়া হবে নাকি দেওয়া হবে না তা স্পষ্ট জানানো হচ্ছে না। তাদেরকে যদি টিফিন দেওয়া হবে না জানিয়ে দেওয়া হয় তবে তারা নিজের পকেটের টাকা খরচ করে খেয়ে নেবে। ভোট কর্মীরা এই নিয়ে এক প্রকার ক্ষোভ প্রকাশ করেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান