স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা, ১২ নভেম্বর : বৃহস্পতিবার সকালে ২০ নং ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী রত্না দত্তের সমর্থনে ভোট প্রচারে বের হয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চান মুখ্যমন্ত্রী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজকে ১৬ এবং ১৭ নং বুথে ভোট প্রচারে বের হয়ে মানুষের মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রতি প্রচন্ড আস্থা লক্ষ্য করতে পারছেন। কারণ মানুষ বুঝতে পারছে ৩৬৫ দিন ২৪ ঘন্টা যদি কেউ কাজ করে থাকে তাহলে সেটা হলো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার।
মানুষের কাছে গিয়ে দেখা যাচ্ছে তারা অত্যন্ত খুশি। তারা সঠিকভাবে পানীয় জল, রাস্তাঘাট এবং নিকাশি ব্যবস্থার সুযোগ পাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলার দিকেও নজর দিচ্ছে সরকার। সরকার ১০০ শতাংশের মধ্যে ৯৮ শতাংশ কাজ করেছে। স্মার্ট সিটির জন্য যা দরকার তা করছে সরকার। এ সরকারের লক্ষ্যই হলো উন্নয়ন বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন ভোট প্রচারে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মনোনীত প্রার্থী রত্না দত্ত, স্থানীয় মন্ডল সভাপতি সহ অন্যান্য বিজেপি কার্যকর্তারা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান