স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
৪
অক্টোবর
:নরেন্দ্র মোদির প্রথমে
গুজরাটে
মুখ্যমন্ত্রী
এবং
পরে
দেশের
প্রধানমন্ত্রী
হিসেবে
২৫
বছরের
শাসনকাল
উদযাপনের
অঙ্গ
হিসেবে
সেবা
সংকল্প
অভিযানের
অংশ
হিসেবে
রবিবার
আগরতলার
মুক্তধারা
অডিটোরিয়ামে
এক
রক্তদান
শিবিরের
আয়োজন
করা
হয়।
বিজেপির
ত্রিপুরা
প্রদেশ
তপশিলি
জাতি
মোর্চার
উদ্যোগে
এই
রক্তদান
শিবিরের
আয়োজন।
মুখ্যমন্ত্রী
অধ্যাপক
ডাক্তার
মানিক
সাহা
এই
রক্তদান
শিবিরের
আনুষ্ঠানিক
উদ্বোধন
করেন
এদিন।
বক্তব্য
রাখতে
গিয়ে
রাজ্যের
মুখ্যমন্ত্রী
বলেন
সর্বাঙ্গীণ
উন্নয়ন
না
হলে
সমাজের
উন্নয়ন
কখনোই
সম্ভব
নয়।
কেউ
যদি
পড়াশুনার
অধিকার
থেকে
বঞ্চিত
হয়
তখন
আর্থিকভাবে
উন্নয়ন
সম্ভব
হয়
না।
একইভাবে রাজনৈতিক
অধিকার
থেকে
বঞ্চিত
করা
হলেও
সার্বিক
উন্নয়ন
কখনোই
সম্ভব
নয়।
মুখ্যমন্ত্রী
আরও
বলেন
রক্তদান
থেকেও
অনেক
কিছু
শেখার
রয়েছে।
রক্ত
মানুষকে
সঙ্ঘবদ্ধ
করতে
শেখায়।
বিরোধীরা
সবসময়
বিভ্রান্ত
করার
চেষ্টা
করছে।
গোটা
দেশে
একই
চিত্র
বিদেশী
শক্তি
পর্যন্ত
দেশের
সরকারের
পেছনে
লেগেছে।
কিন্তু
প্রধানমন্ত্রী
নরেন্দ্র
মোদির
নেতৃত্বে
দেশ
আজ
অনেকটা
শক্তি
সমৃদ্ধ।
মুখ্যমন্ত্রী
ছাড়াও
এদিন
এই
অনুষ্ঠানে
উপস্থিত
ছিলেন
তপশিলি
জাতি
মোর্চার
সম্পাদক
বাপ্পি
দাস,
সদর
জেলা
বিজেপির
সভাপতি
অসীম
ভট্টাচার্য,
বিধায়িকা
মিনারানী
সরকার,
আগরতলা
পুর
নিগমের
মেয়র
দীপক
মজুমদার
সহ
আরো
অনেকেই।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান