স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
৪
অক্টোবর
:সোনামুড়া থানার অন্তর্গত
শ্রীমন্তপুর,
তারাপুকুর
এবং
ইউ
এন
সি
নগর
সীমান্ত
সড়কে
টহল
দেওয়ার
সময়
বিপুল
পরিমাণ
নেশা
জাতীয়
সামগ্রী
উদ্ধার
করে
পুলিশের
টহলদারি
দল।
এই
অভিযান
চলাকালীন
পুলিশ
মোট
৭০টি
এস
কফ
সিরাপ
এবং
১৮
কেজি
শুকনো
গাঁজা
উদ্ধার
করে।
এই সমস্ত
নেশা
সামগ্রী
সহ
শুকনো
গাজা
বাজেয়াপ্ত
করে
পুলিশ।
তবে
এই
নেশা
সামগ্রীগুলো
এখনো
দাবিহীন
অবস্থায়
রয়েছে।
বাজেয়াপ্ত
সামগ্রীর
আনুমানিক
কালো
বাজারি
মূল্য
৯
লক্ষ
৭০
হাজার
টাকা।
উদ্ধার
হওয়া
নেশাজাতীয়
সামগ্রীগুলোর
প্রকৃত
মালিক
কে
বা
কারা
এগুলি
পাচারের
সঙ্গে
জড়িত,
তা
জানতে
সোনামুড়া
থানার
পুলিশ
তদন্ত
শুরু
করেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান